শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৯
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

নারায়ণগঞ্জ ফতুল্লায় পরিত্যক্ত দোকানে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৮, ২০২৫, ১:৫৬ পূর্বাহ্ণ
  • ১৮৬ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ ফতুল্লায় পরিত্যক্ত দোকানে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি (ফতুল্লা)

নারায়ণগঞ্জে ফতুল্লা থেকে পরিত্যক্ত একটি দোকান ঘরে মো. বশির (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা মুন্সিখোলা এলাকার একটি বন্ধ দোকানঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

নিহত বশির ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকার বাসিন্দা।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন।

নিহতের পরিবারের দাবি, বশিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। বশির মাদকাসক্ত ছিলেন বলে তার পরিবার পুলিশকে জানিয়েছে। এই মৃত্যুর ঘটনায় রহস্য সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বশিরকে পরিত্যক্ত দোকান থেকে একটি রড হাতে বের হয়ে পুনরায় দোকানের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এরপর থেকে আর তাকে বের হতে দেখা যায়নি।

তিনি বলেন, ‘ঘটনাস্থলের পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজেও একই দৃশ্য দেখা গেছে। নিহতের শরীরে আঘাতের দৃশ্যমান কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে নাক দিয়ে রক্ত বের হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell