বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০৩
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

রক্ষক পুলিশের বক্ষক কান্ড-১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য কারাগারে

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২২, ২০২৫, ১:৪০ পূর্বাহ্ণ
  • ৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

রক্ষক পুলিশের বক্ষক কান্ড-১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য কারাগারে

 

নারায়ণগঞ্জের বন্দরে ১২ বছর বয়সি এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অভিযুক্তকে আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম ইয়াসির আরাফাত এই নির্দেশ দেন

অভিযুক্ত মো. রুহুল আমিন (৪১) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ট্র্যাফিক ডিভিশনে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির শেখ সাদির ছেলে। সেই সঙ্গে বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় ভাড়াবাসায় থাকেন।

এর আগে গত ২০ অক্টোবর ভিকটিমকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার ডাকচিৎকারে নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেইট এলাকায় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনায় ভিকটিমের চাচা নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্ত পুলিশ সদস্য রুহুল আমিন ভিকটিম শিশুকে গত ২০ অক্টোবর ঢাকা থেকে ফুসলিয়ে নারায়ণগঞ্জের বন্দরে তার বাসায় নিয়ে এসে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে পুনরায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, একজন পুলিশ সদস্যকে গ্রেফতার করে আদালতে আনা হয়। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে মামলা করেছেন। নির্যাতিতা শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell