মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১০
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

নির্বাচনের বিকল্প নেই, নির্বাচনের আগে গণ ভোটের ব্যাপারে আদেশ জারি করতে হবে-সংগঠক হাসনাত আবদুল্লাহ।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১, ২০২৫, ১:২৬ পূর্বাহ্ণ
  • ৬৪ ০৯ বার দেখা হয়েছে

 

নির্বাচনের বিকল্প নেই,আর নির্বাচনের আগে গণ ভোটের ব্যাপারে আদেশ জারি করতে হবে-সংগঠক হাসনাত আবদুল্লাহ।

পিরোজপুর প্রতিনিধি।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু করতে হলে নির্বাচনের বিকল্প নেই। আর সেই নির্বাচনের আগে গণ ভোটের ব্যাপারে আদেশ জারি করতে হবে।’
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদের সময় বাংলাদেশ একটি গণতন্ত্রহীন সময় পার করেছে।
এখন আমাদের গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন আবশ্যক। নির্বাচনের মধ্য দিয়েই আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারব এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে কিছু কাজ আমরা নির্ধারণ করেছি, যার অনেকগুলোই সম্পন্ন হওয়ার পথে। এখন গণভোটের বিষয়ে একটি স্পষ্ট অবস্থান নেওয়ার সময় এসেছে।

এই গণভোটের ব্যাপারে আদেশ জারি করতে হবে-যা কোনো অধ্যাদেশ বা প্রজ্ঞাপন নয়, বরং গণ-অভ্যুত্থানের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই তা জারি করতে হবে। কোনো ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া কর্মকর্তার আদেশের এখতিয়ার নেই।’

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যে সংস্কারের প্রস্তাব দিয়েছি, তাতে কখনো বিএনপি-জামায়াত একমত হয়েছে, আবার কখনো অবস্থান বদলেছে। যে দল সংস্কারের পক্ষে থাকবে, তাদের সঙ্গে আমাদের হৃদ্যতা বজায় থাকবে।
আগামীর বাংলাদেশ হবে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ।’

সভায় পিরোজপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাইদ মুসা

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell