মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত বিজিবি সদস্য সৈনিক নায়েক আকতার হোসেনের দাফন সম্পন্ন

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২, ২০২৫, ১:২৫ পূর্বাহ্ণ
  • ৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত বিজিবি সদস্য  সৈনিক নায়েক আকতার হোসেনের দাফন সম্পন্ন
ঢাকা প্রতিনিধি।।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বীর সৈনিক নায়েক আকতার হোসেন দেশের সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব পালনের সময় মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে মারা যান।

শনিবার (১ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তার শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি অবগত করেন।

সকালে ঢাকার সিএমএইচ থেকে বিজিবির হেলিকপ্টারযোগে নায়েক আকতার হোসেনের লাশ ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামে তার নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে যথাযোগ্য ও সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়।

নায়েক আক্তার হোসেন গত ১২ অক্টোবর সকালে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের রেজুআমতলী এলাকার পেয়ারাবুনিয়া অঞ্চলে দায়িত্ব পালনকালে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি কর্তৃক সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে রামু সেনানিবাসের সিএমএইচে এনে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ১৩ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিজিবির এ সদস্য মারা যান

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell