শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৩
শিরোনামঃ
স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাঙামাটি হাসপাতালে সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৮, ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ণ
  • ১৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

রাঙামাটি হাসপাতালে সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম প্রতিনিধি।।

রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে সাথী বড়ুয়া (৩৭) নামে এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের নার্সেস চেঞ্জিং রুম (পোশাক পরিবর্তন কক্ষ) থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সাথী বড়ুয়া রাঙামাটি জেলা শহরের দেবাশীষ নগর এলাকার সুমন বড়ুয়ার স্ত্রী এবং দুই কন্যা সন্তানের জননী। তিনি রাঙামাটি জেনারেল হাসপাতালেই সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতের ডিউটি শেষে শুক্রবার সকালেও সহকর্মীদের সঙ্গে গল্প করেন সাথী বড়ুয়া। সেখানে তিনি নিজের অসুস্থতার কথা বলেন। এরপর নার্সেস চেঞ্জিং রুমে (পোশাক পরিবর্তন কক্ষ) যান সাথী বড়ুয়া। কিছুক্ষণ ধরে দরজা বন্ধ থাকায় সহকর্মীরা গিয়ে তাকে জানালার সঙ্গে দড়িতে ঝুলতে দেখেন। পরে দুপুরের দিকে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

রাঙামাটির কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মরদেহ উদ্ধারের সময় জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।

রাঙামাটির সিভিল সার্জন ড. নূয়েন খীসা বলেন, সাথী বড়ুয়া গতকাল (বৃহস্পতিবার) রাতেও নাইট ডিউটি করেছেন। শুক্রবার সকালে সহকর্মীদের সঙ্গে আলাপকালে শরীর খারাপ লাগছে এসব কথা বলেছেন। এরপর নার্সেস চেঞ্জিং রুমে ঢোকার কিছুক্ষণ পর এমন ঘটনা ঘটলো।

তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত করলে কিছু ক্লু থাকতে পারে। তখন আসলে নিশ্চিতভাবে বলা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell