শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

কে আইভীর লোক, কে ভাইয়ের লোক কখনও দেখি নাই – মেয়র আইভী।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৫, ২০২১, ১০:৩১ অপরাহ্ণ
  • ৪০৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কে আইভীর লোক, কে ভাইয়ের লোক কখনও দেখি নাই – মেয়র আইভী।

দলীয় নমিনেশন পাওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাবো না- বলেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীতে মুক্তিযোদ্ধা সড়কের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মেয়র বলেন, নেত্রী আমাকে যতক্ষণ পর্যন্ত বলবেন না ততক্ষণ পর্যন্ত আমি নির্বাচনী সভা শুরু করবো না। যেহেতু মেয়র নির্বাচন দলীয় প্রতীক নিয়ে করতে হয় সেহেতু দলীয় নমিনেশন পাওয়ার আগে কোনো ধরনের প্রচারণা চালাবো না।

আইভী বলেন, সিটি করপোরেশনের ৩৬ কাউন্সিলরের মধ্যে কাউকে বিভেদ করি নাই। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে আইভীর লোক, কে ভাইয়ের লোক কখনও দেখি নাই। আমি কাউকে আইভীর লোক বানানোর চেষ্টা করি নাই। সবসময় কাউন্সিলরদের বলেছি মানুষের ভাই হন, জনগণের কাছে যান, মানুষের কাজ করেন।

 

তিনি বলেন, শেখ হাসিনা বাংলার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। পদ্মা সেতু হতো না যদি শেখ হাসিনা না থাকতেন। আমি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি। আমার বাবা আলী আহম্মেদ চুনকা এ দল করেছেন। আমি আমৃত্যু এ দল করে যাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলবো। আমি যখন কাজ করি দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করি। কারণ আমি সকলের মেয়র।

সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কবির হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell