বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৭
শিরোনামঃ
শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা

বন্দর কিশোরগ্যাং নারী ও শিশু নির্যাতন মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৬, ২০২১, ১:১০ পূর্বাহ্ণ
  • ৫৩০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বন্দর কিশোরগ্যাং নারী ও শিশু নির্যাতন মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে।

বন্দর উপজেলার কুড়িপাড়া কুটিরবন এলাকায় একটি বাড়ির মালিকের স্ত্রীকে নিয়মিত উত্যক্ত করা বাড়ির ভাড়াটিয়াদের সাথে খারাপ আচরণ, ১৪ লাখ টাকা চাঁদা দাবি ও নারী নির্যাতন করার অভিযোগ এনে ভুক্তভোগী নারী শাহানারা আক্তার বাদী হয়ে সানীল, অপূর্ব, মাহফুজ, তামিম, সাত্তার, আরিফ, কালাম, আলম, সাগর, হাফিজ, আ: রাজ্জাকদেরকে বিবাদী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে বিবাদীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২১ সেপ্টেম্বর মামলা হয়েছে। যার মামলা নং-২৩।

এদিকে মামলা হলেও অনেক আসামি এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। মামলার আসামি অপূর্ব ও হাফিজকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে প্রেরণ করে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।

জানা যায়, বন্দর কুড়িপাড়া কুটিরবন এলাকায় কিশোরগ্যাং হিসেবে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, মাদক ব্যবসা, ইভটিজিং থেকে শুরু করে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে মামলার আসামিদের বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের আশ্রয়েই মূলত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার পরেও এসব আসামীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

ভুক্তভোগী শাহানারা আকতার জানান, প্রায় দুই বছর আগে কুড়িপাড়া কুটির বন এলাকায় একটি ১ তলা বাড়ি নির্মাণ করি। সে থেকেই বিবাদীরা আমার সাথে খারাপ আচরণ সহ আমাকে ইভটিজিং করতো। আমি ভাড়া তুলতে গেলে বিবাদীরা আমার ১৪ রুমের ভাড়া বাড়ির জন্য ১৪ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

 

গত রবিবার বিকেল চারটায় আমার পরিবারের কিছু আত্মীয় নিয়ে ভাড়াটিয়ার সাথে আমি দেখা করতে গেলে ১নং ও ৩নং বিবাদী আমার কাছে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। তাছাড়া সকল বিবাদী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারপিট করতে আসে। আমাদের ডাক-চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে তারা আমার স্বামী ও ছেলে এখানে আসলে তাদের প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগির স্বামী হাজী আকতার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিবাদীরা খারাপ প্রকৃতির লোক। বিশেষ করে সানিল ও অপূর্ব অত্যন্ত ভয়ংকর। এরা কিশোরগ্যাং লিডার, কুখ্যাত সন্ত্রাসী, মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজ। তারা উল্লেখিত এলাকায় মাদকের রামরাজত্ব গড়ে তুলেছে এবং চাঁদাবাজি করা তাদের প্রধান পেশা।

এদিকে মামলা হওয়ায় ও আসামিদের গ্রেফতারের খবরে বুধবার বিকেলে উল্লেখিত কুটিরবন এলাকাবাসী মাদক সেবীদের আস্তানা পুড়িয়ে দিয়ে আস্তানার মালামাল নদীতে ফেলে দিয়েছে এবং এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। মামলার অন্যান্য আসামিদেরকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে কুটিরবন এলাকাকে মাদকের ছোবল থেকে বাঁচাতে প্রশাসনের কাছে জোরালো অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, আসামি ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। মামলার সকল আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell