সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৫
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

দেশে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন তিনটিই গুরুত্বপূর্ণ-নারায়নগন্জে জোনায়েদ সাকি।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩০, ২০২৫, ১:৫০ পূর্বাহ্ণ
  • ৪৮ ০৯ বার দেখা হয়েছে

দেশে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন তিনটিই গুরুত্বপূর্ণ-নারায়নগন্জে জোনায়েদ সাকি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে না হলে বাংলাদেশ মহাবিপদের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় দলীয় পথসভায় তিনি এ মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, ‘দেশে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন তিনটিই গুরুত্বপূর্ণ। তবে সংস্কার ও নির্বাচন এখন এক সূত্রে গাঁথা হয়ে গেছে। কিন্তু নির্বাচন না হলে সংস্কার বাস্তবায়ন হবে না, তখন আমরা মহাবিপদের মুখে পড়ব। তাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা মানে দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ানো।
সাকি আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর দুই একটি দল প্রভাব বিস্তার করে, তারা এখন ভাবছে নির্বাচনের আর দরকার কি? অনেকেই এখন নির্বাচন বানচাল করতে চায়। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদের অনেকে বুঝেশুনেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু নির্বাচন বানচালের এই ষড়যন্ত্র দেশের মানুষ কোনভাবেই মেনে নেবে না।’

সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির সদস্য ফারহানা মানিক মুনা প্রমুখ।

এর আগে, বিকেলে গণসংহতি আন্দোলন জেলা শাখার উদ্যোগে শহরের খানপুর মেট্রো হল চত্বর থেকে মাথাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জ এলাকায় পথসভায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell