রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৩
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১২, ২০২৫, ১:১৯ পূর্বাহ্ণ
  • ৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য” প্রতিপাদ্য বিষয় নিয়ে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার ১০ ডিসেম্বর বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের উদ্যোগে সচেতনতা মূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বাংলাদেশে তরুণদের নেতৃত্বে পরিচালিত ঐতিহাসিক জুলাই গণ- অভ্যুত্থানের প্রায় দেড় বছর পর মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ। সফল ও শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার প্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, বিউটি এক্সপার্ট রোকসানা হক রিচি ও মোসলেমা খাতুন লাবণ্য। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ও তরুণ উদ্যোক্তাগণ।

শোভাযাত্রার পূর্বে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, মানবাধিকারের সুরক্ষা রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত। আর যারা মানবাধিকার লঙ্ঘন এবং মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে মানহানি করে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মাদক সন্ত্রাস, চাঁদাবাজ ও অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

এসময় মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ বলেন, মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত, যাতে প্রতিটি মানুষের জীবনের মূল্য মর্যাদার সঙ্গে এবং কোনো বৈষম্য ছাড়াই প্রতিষ্ঠিত হয়। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell