রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৯
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

এমন কিছু করছি না যে পরবর্তী সরকারকে এসে উল্টেপাল্টে দিতে হবে-পররাষ্ট্র উপদেষ্টা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৫, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
  • ৩২ ০৯ বার দেখা হয়েছে

এমন কিছু করছি না যে পরবর্তী সরকারকে এসে উল্টেপাল্টে দিতে হবে-পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক রিপোর্টার |
এমন কিছু করছি না যে পরবর্তী সরকারকে এসে উল্টেপাল্টে দিতে হবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে (আইএসএফ) বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে বাংলাদেশের যদি এতে যেতে হয় নির্বাচিত সরকার এসে সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে নীতিগতভাবে বাংলাদেশের আগ্রহের কথা জানানো হয়েছে। এটি নিরাপত্তা উপদেষ্টার নাকি সরকারের নীতিগত সিদ্ধান্ত-এমন প্রশ্ন রাখা হয় উপদেষ্টার কাছে। জবাবে তৌহিদ হোসেন বলেন, গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। নীতিগত সিদ্ধান্ত বলতে এটা নিয়ে এখনো আলাপ-আলোচনা চলছে। একেবারে ঠিক হয়নি যে কারা থাকবে কারা থাকবে না। তবে মূল কথা হলো- যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, এ পরিবেশ সৃষ্টি না হলে আমরা ওখানে যাবো না। আমরা ওখানে লড়াই করতে যাবো না।

তিনি বলেন, ওখানে এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কথা বলাই সম্ভব না, সেক্ষেত্রে আমরা যাবো না। আমাদের শর্তগুলো মোটামুটি পরিষ্কার। আসলে সিদ্ধান্ত এখনো হয়নি।
সরকারের শেষ সময়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষের দিকে এলেও দেশের স্বার্থ ও আন্তর্জাতিক সম্পৃক্ততা হঠাৎ বদলে যায় না। আমরা এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না বা নেবো না, যা পরবর্তী সরকারকে এসে উল্টে দিতে হবে।

তিনি বলেন, যে পরিবর্তন হবে সেটা খুব স্মুথ হবে। আমরা আশাবাদী ৫ আগস্টের মতো কিছু হবে না। অবশ্যই যদি ডেপ্লয়মেন্টর (আইএসএফ যাওয়া) সিদ্ধান্ত আসে, পরবর্তী সরকার এসে নেবে।
সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে নীতিগতভাবে বাংলাদেশের আগ্রহের কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell