সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৯, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
  • ৬ ০৯ বার দেখা হয়েছে

ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
‘টারজান’ ভিসায় এসে গ্রেপ্তার হলেই ডিপোর্ট * শর্তসাপেক্ষে চালু হচ্ছে ফ্যামিলি ভিসা *কিছুটা শিথিল হচ্ছে আইস অভিযান
যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন নিয়ে একের পর এক দুঃসংবাদ বয়ে যাচ্ছে। ভ্রমণ ভিসায় কড়াকড়ি আরোপ করে বন্ড চালু করা এবং ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত হওয়ায় অনেকের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এত দুঃসংবাদের মাঝেও যে কোনো সময় সুখবর আসতে পারে, তা হলো- যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের পুনর্মূল্যায়ন কাজ শেষের পথে। এই কাজ শেষে ইমিগ্র্যান্ট ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হতে পারে। তবে এই ভিসার ক্ষেত্রে কঠিন কিছু শর্ত যুক্ত করা হচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে। খবর আইবিএননিউজ ।
বাংলাদেশসহ ৭৫টি দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত করেছে স্টেট ডিপার্টমেন্ট। ২১ জানুয়ারি ২০২৬ থেকে এটি কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের বিষয়টি পুনর্মূল্যায়নের কাজ চলছে। এক্ষেত্রে পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি বলছে- এই কাজ শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে। অর্থাৎ যে কোনো সময় এই স্থগিতাদেশ প্রত্যাহার বা পরিবর্তন করা হতে পারে।
এর আগে স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয়ে অতিরিক্ত যাচাই ও নীতিগত পর্যালোচনা চলছে। এই পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য স্থায়ী বসবাসের ভিসা (গ্রিনকার্ড) ইস্যু সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের ফলে পরিবারভিত্তিক অভিবাসন, কর্মসংস্থানভিত্তিক অভিবাসনসহ বিভিন্ন ক্যাটাগরির ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী সরাসরি প্রভাবিত হচ্ছেন। তবে পর্যটক ভিসা, শিক্ষার্থী ভিসা ও অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চালু রয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট এখনো পুনর্মূল্যায়ন শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি। তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, পর্যালোচনা সম্পন্ন হলে দেশভিত্তিক ঝুঁকি মূল্যায়নের ওপর ভিত্তি করে ধাপে ধাপে ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হতে পারে। নীতিগত পুনর্মূল্যায়ন সংক্রান্ত যেকোনো নতুন সিদ্ধান্ত বা পরিবর্তন তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জানানো হবে।
একাধিক সূত্রে জানা গেছে, ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সিটিজেনদের অনেকটাই ছাড় দেওয়া হতে পারে। বিশেষ করে সিটিজেনরা তাদের স্বামী/স্ত্রী ও সন্তানদের আনার ব্যাপারে শিথিলতা পাবেন। কিন্তু সিটিজেনদের বাবা-মা ও ভাইবোনদের আনার ব্যাপারে কঠিন শর্ত আরোপ করা হতে পারে। তারা যুক্তরাষ্ট্রে এলে পাবলিক চার্জের সুবিধা গ্রহণ করবে না এই নিশ্চয়তা দেওয়া লাগতে পারে আবেদনকারীকে। পাবলিক চার্জের সুবিধা নিলে তাদের নাগরিকত্ব অর্জন বিলম্বিত হতে পারে, এমনকী অযোগ্য হতে পারেন- এমন শর্ত যুক্ত হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী ঠিকানাকে জানান, ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও ভিসার কার্যক্রম আগের মতই চলছে। যাদের ভিসা ইন্টারভিউর তারিখ ছিল, তারা যথাসময়ে ইন্টারভিউ দিয়েছেন। কাউকেই ভিসা প্রত্যাখ্যান করা হয়নি। তিনি জানান, অনেকের পাসপোর্ট জমা রেখেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। আবার অনেকের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। তবে কারো ভিসাই ইস্যু করছে না দূতাবাস। সিদ্ধান্ত প্রত্যাহার হলে তাদের ডেকে ভিসা ইস্যু করা হবে।
যেহেতু ইমিগ্র্যান্ট ভিসার কার্যক্রম চলছে, সেক্ষেত্রে সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর রেখা দেখা যাচ্ছে বলে মন্তব্য করে অ্যাটর্নি মঈন বলেন, এখনো আশাভঙ্গের চূড়ান্ত কিছু ঘটেনি। যে কোনো সময় ইমিগ্র্যান্ট ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে।
এদিকে, যারা ভিসা ছাড়া অবৈধভাবে স্থল পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন তাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ আসতে পারে। এটাকে ব্যঙ্গ করে অনেকে ‘টারজান’ ভিসা বলেন। অর্থাৎ যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন তারা গ্রেপ্তার হলে সঙ্গে সঙ্গেই ডিপোর্ট করা হবে, এমন সিদ্ধান্ত কার্যকর হতে পারে শিগগিরই। এমনকী অবৈধভাবে এসে যাতে কেউ যুক্তরাষ্ট্রে কোনো প্রকার আশ্রয় গ্রহণের সুযোগ না পান, এ সংক্রান্ত কঠিন নির্দেশনা শিগগির কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
এ প্রসঙ্গে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র সীমান্ত এখন সবচেয়ে বেশী সুরক্ষিত। কখনোই কারো উচিত হবে না অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা। এতে তাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এক- তারা বিপুল অর্থ খরচ করে দালালের খপ্পড়ে পড়েন, দুই- এভাবে আসা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তিন- বিপুল অর্থ খরচ ও জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে আসার পর গ্রেপ্তার হলেই ডিপোর্ট। হতে পারে জেল-জরিমানাও।
এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে আইসের অভিযান চলছে। কোনো কোনো স্টেটে অভিযান জোরালো হয়েছে। মিনেসোটায় আইসের গুলিতে এ পর্যন্ত দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় উত্তাল হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বত্র। আর এ কারণে আইসের প্রকাশ্য অভিযান কিছুটা শিথিল করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে- অবৈধ ইমিগ্র্যান্ট, বিশেষ করে যারা অপরাধের রেকর্ড রয়েছে তাদের গ্রেপ্তারে আইসের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell