শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০২
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২১, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
  • ১২ ০৯ বার দেখা হয়েছে

স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

 

স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডলকে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার, কলকাতার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হল। স্কটিশ চার্চ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন (অ্যাকাডেমিক্স) ও ট্রাস্টি ড. সুমন্ত রুদ্র তাঁর হাতে এই সম্মান তুলে দেন।
কলেজের উন্নয়ন ও অগ্রগতিতে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ড. মণ্ডলকে এই সম্মান প্রদান করা হয়। তাঁর নেতৃত্বে স্কটিশ চার্চ কলেজ NAAC-এ ‘A’ গ্রেড অর্জন করেছে এবং NIRF র‍্যাঙ্কিংয়ে দু’বার দেশের সেরা ১০০ কলেজের মধ্যে স্থান পেয়েছে।

ড. মণ্ডলের উদ্যোগে কলেজে প্রতিষ্ঠিত হয়েছে কলেজ এন্টারপ্রেনারশিপ সেল, কথাকলি দেবনাথ এস টি ই এম ইনোভেশন ও ইনকিউবেশন সেন্টার, পি বি এস এস ডি সি-এর অধীনে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার।

এছাড়াও ওগিলভি হোস্টেলকে সংস্কার করে একাডেমিক ভবনে রূপান্তরিত করা হয়েছে। তাঁর সময়কালে আই আই টি, আই আর এম আর আই, ট্রিনিটি ইউনিভার্সিটি অফ এশিয়া (ম্যানিলা) এবং ওয়ারশ বিশ্ববিদ্যালয় (পোল্যান্ড)-সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সংযোগ গড়ে উঠেছে।

ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে পুরনো ও বিরল বই ডিজিটাইজেশন, দর্শন এষণা ডিজিটাল লাইব্রেরি স্থাপন, অভয় চরণ দে সেমিনার হল গঠন এবং অনলাইন বাংলা শেখার প্ল্যাটফর্ম চালুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পও বাস্তবায়িত হয়েছে।

সম্মান গ্রহণ করে ড. মধুমঞ্জরি মণ্ডল বলেন, “আমি কখনও নিজের জন্য কিছু অর্জনের কথা ভাবিনি; বরং সকলকে একসঙ্গে এগিয়ে যেতে সহায়তা করাই আমার আনন্দ। কাজের মহত্ত্বকে ধর্মের ছোট ছোট সীমার মধ্যে ভাগ করার পক্ষপাতী নই। আমি সর্বজনীন ধর্ম ও বিশ্বভ্রাতৃত্বে বিশ্বাসী। আমার গুরু যিশুর শিক্ষাকে অনুসরণ করার চেষ্টা করি। স্কটিশ চার্চ কলেজের ‘হোল পার্সন এডুকেশন’-এর মিশন ও ভিশনের মধ্যেই আমার স্বপ্ন নিহিত, এবং এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে আমি কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।”

ড. সুমন্ত রুদ্র বলেন, “ড. মণ্ডলকে সম্মান জানাতে পেরে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার গর্বিত। তাঁর নেতৃত্ব সততা, অন্তর্ভুক্তি ও একাডেমিক উৎকর্ষতার প্রতিফলন।তাঁর দিকনির্দেশনায় স্কটিশ চার্চ কলেজের উল্লেখযোগ্য অগ্রগতি অনুপ্রেরণাদায়ক। কলেজের বিশিষ্ট প্রাক্তনী এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের সহযোগিতা আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে আমরা আশাবাদী।

”সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell