রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৫
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

পিতাকে মারধোর মাদকাসক্ত কুসন্তান গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২, ২০২১, ১১:৪৮ অপরাহ্ণ
  • ৩৬১ ০৯ বার দেখা হয়েছে

 

নগর সংবাদ।।পিতাকে মারধোর মাদকাসক্ত কুসন্তান গ্রেফতার।

পিতাকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী (২৭) নামে মাদকাসক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) চট্টগ্রামের পাঁচলাইশে কাপাসঘোলা আকবরশাহ লেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শাখাওয়াতের বাবা জাফরুল আলম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদে কর্মরত। মাদক সেবনের জন্য প্রায়ই শাখাওয়াত তার বাবার কাছে টাকা দাবি করেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে বাথরুমে অজু করছিলেন জাফরুল আলম। এ সময় শাখাওয়াত আবার তার কাছে টাকা দাবি করেন। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন শাখাওয়াত। এ ঘটনায় থানায় ছেলের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শাখাওয়াতকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সেবনের জন্য তিনি বাবাকে মারধর করার কথা স্বীকার করেছেন। তাকে শনিবার সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell