ফতুল্লাবাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ।
বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার আসামি আওয়ামী লীগের দোসর রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ
বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বৈষম্য বিরোধী ছাত্র হত্যাসহ একাধিক হত্যা মামলার আসামি রশিদের বিরুদ্ধে এবার বাড়ি দখলের চেষ্টাসহ হামলার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মিজান দাবি করেন, ড্রেন নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রশিদ ও তার লোকজন তার বাড়িতে হামলা চালায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ সময় মিজানকে মারধর করা হয় এবং তার স্ত্রী ও মায়ের ওপরও শারীরিক নির্যাতন চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের একটি অংশের দাবি, রশিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এঘটনার তীব্র সমালোচনা ও ক্ষোভ বিরাজ করছে বক্তাবলী ইউনিয়ন জুড়ে।
আওয়ামী লীগের দোসর এবং বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও, কার ছত্রছায়ায় রশিদ এলাকায় এমন তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে—এটাই এখন সাধারণ জনগণের বড় প্রশ্ন।”