প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
অপরাধ দমনে আগের চেয়ে বেশি সক্রিয় ও উদ্যমী হয়ে কাজ করছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি জানান, গত ২৬ ফেব্রুয়ারি ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ নির্মূলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রমজানের ১২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।তবে পারিবারিক বা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকতে পারে।
মো. সরওয়ার জানান, বর্তমানে পুলিশের বিশেষ টিম অবৈধ ও থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে। এছাড়া মাদকের আস্তানা শনাক্ত, মাদক ব্যবসা প্রতিরোধ, পলাতক আসামি গ্রেপ্তার এবং কিশোর গ্যাং নির্মূলে একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে।
তিনি বলেন, অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতা অপরিহার্য। এলাকাভিত্তিক জনপ্রতিনিধি, মসজিদ কমিটি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব। পুলিশ সবসময় জনকল্যাণে নিয়োজিত আছে এবং থাকবে।