প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
নিজস্ব প্রতিবেদক।।
কাজেই যারা ভোট দিয়েছেন বা যারা দেননি, সবার জন্য আমি বা আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাইবুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গণপূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলের এমন কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. আইনুল হক পিইঞ্জ।
দোয়া ও ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পঞ্চগড় জেলা সমিতির সভাপতি মাহাবুবুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. আব্দুর রহমান, দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সামিউর রহমান জিপু, সহ-সভাপতি আজিজ তাহের খান সাদী, সরোয়ার মহসিন বসুনিয়া, আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক যাকারিয়া ইবনে ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।