বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৪২
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

ফতুল্লায় হকার নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৫, ২০২১, ১০:১০ অপরাহ্ণ
  • ২৮৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গির্জার সামনে ফুটপাতে দোকান সাজানোকে কেন্দ্র করে হকারের ছুরিকাঘাতে জুবায়ের নামক অপর এক হকার নিহতের ঘটনায় ফতুল্লায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

 

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রায় এক ঘন্টা ফতুল্লার মাসদাইর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে লাশ রেখে বিক্ষোভ করে তারা। বিক্ষোভে নারী পুরুষসহ প্রায় পাঁচ শতাধীক লোক অংশ নেয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সড়কের উভয় দিকে।

 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সদর থানার ওসি বৃহস্পতিবার রাত ৩টা পর্যন্ত নিহতের মাসহ আত্মীয় স্বজনকে থানায় বসিয়ে রেখে মামলা নেয়নি। মামলার অভিযোগে হকার নেতা আসাদুল্লাহকে আসামী করায় তিনি মামলা গ্রহন করতে তালবাহানা করেছেন। এতে রাত ৩টার পর নিহতের আত্মীয় স্বজন সবাই বাসায় চলে যায়। পরে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল থেকে লাশ এনে মামলা গ্রহন ও খুনিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করা হয়।

 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (“ক”সার্কেল) নাজমুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরের সাধু পৌলের গির্জার কাছে ফুটপাতে দোকান সাজানোকে কেন্দ্র করে হকারের ছুরিকাঘাতে জুবায়ের(১৭) নামে আরেক হকার খুন হয়।

 

এঘটনায় রাত ৪টায় মামলা গ্রহন করা হয়েছে। এরআগে থেকেই পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে। আশা করি হত্যাকান্ডে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা হবে। বিক্ষোভকারীদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। লাশ মাসদাইর কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell