শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৩
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

প্রবাসীর স্রী রোজিনাকে অপহরন- ২ মাসেও উদ্ধার হয়নি।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৯, ২০২১, ১১:৪৪ অপরাহ্ণ
  • ২৫১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।প্রবাসীর স্রী রোজিনাকে অপহরন- ২ মাসেও উদ্ধার হয়নি।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামের প্রবাসী সহেল রানার স্ত্রী রোজিনা আক্তার (২৫) অপহরণের ২মাসেও উদ্ধার হয়নি। এই ব্যাপারে অপহৃতার মা শাহীন চাটখিল থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। পরে ভুক্তভোগীর পরিবার গত ০৯ সেপ্টেম্বর নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (৭নং আমলী) আদালতে পিটিশান মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, ভিকটিম রোজিনা আক্তারের সাথে উপজেলার শ্রীনগর গ্রামের ছায়েদুর রহমানের বাড়ির মীর কাশেম কাজলের মেয়ে জান্নাতুল ফাতেমার (৩০) পরিচয় হয়।

 

পরিচয়ের সুবাধে ফাতেমা দীর্ঘ দিন থেকে রোজিনা কে বিভিন্ন অনৈতিক কাজের উৎসাহ ও কুপরামর্শ দেয়। বিষয়টি রোজিনা তার পরিবারকে জানালে পরিবার ফাতেমা কে রোজিনার সাথে যোগাযোগ না করতে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ফাতেমা ও তার মা মোছনা বেগম (৫০) এবং তৃপ্তি আক্তার (২৬) গত ০২ সেপ্টেম্বর ভিকটিম রোজিনার বাবার বাড়িতে (কড়িহাটি) গিয়ে জোরপূর্বক অপহরণ করে সিএনজি গাড়িতে নিয়ে পালিয়ে যায়।

 

পরবর্তীতে ভিকটিমের পরিবার অপহরণকারীদের সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। রোজিনার মা দাবি করেন তারা রোজিনাকে অজ্ঞাত কোন স্থানে আটক রেখে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত করতে বাধ্য করছে। পরবর্তীতে তিনি আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে ঐ দিন (০৯ সেপ্টেম্বর) চাটখিল থানা পুলিশকে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার করে আদালতে হাজির করতে নির্দেশ দেয়। সেই নির্দেশ পুলিশ পালন না করায় আদালত গত মঙ্গলবার (২৬ অক্টোবর) কেন অপহৃতাকে উদ্ধার করা হয়নি তার কারন দর্শাতে চাটখিল থানার ওসি কে আদালত নির্দেশ দিয়েছেন। এই ব্যাপারে চাটখিল থানার ওসি মো. আবুল খায়েরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই বিষয়ে তিনি আদালত থেকে কোন নির্দেশ এখনো পাননি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell