বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৫
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২, ২০২১, ১০:১৭ অপরাহ্ণ
  • ৬০৯ ০৯ বার দেখা হয়েছে

গ্লাসগো (স্কটল্যান্ড) থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বসেরা প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৬) ফাঁকে এ সাক্ষাৎ হয়। সোমবার (১ নভেম্বর) তথ্য অধিদপ্তর (পিআইডি) তাদের সাক্ষাতের ছবি প্রকাশ করেছে। ছবিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়। তবে, প্রধানমন্ত্রী ও বিল গেটসের সঙ্গে কি নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ সম্মেলনে অংশ নেন। সেখানে ভাষণে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বিপর্যয় থেকে বিশ্বকে বাঁচাতে প্যারিস চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই। জলবায়ু অভিবাসীদের লোকসান-ক্ষয়ক্ষতির সমাধান অবশ্যই করতে হবে। এক্ষেত্রে কমনওয়েলথ ও ক্লাইমেট ভালনারেবল ফোরামকে (সিভিএফ) একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। ‘অ্যাকশন অ্যান্ড সলিডারিটি-ক্রিটিক্যাল ডিকেড’ শীর্ষক সভায় প্রধানমন্ত্রী জানান, অর্থ ও শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম কার্যকর হচ্ছে না। এসময় তিনি উল্লেখ করেন ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর সমর্থন ও সহায়তা প্রয়োজন। এর আগে, রোববার (৩১ অক্টোবর) স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬)। চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত এ সম্মেলন চলবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell