মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৯
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

সরকারী চাকরী না পাওয়ায় যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৬, ২০২১, ৮:৪৬ অপরাহ্ণ
  • ৩৩৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।  রাজধানীর সবুজবাগ থানাধীন মায়াকানন এলাকার একটি বাসা থেকে রাজীব চক্রবর্তী (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ নভেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। রাজীবের পরিবারের সদস্যরা জানিয়েছেন, চাকরি না পেয়ে হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজীব।

 

তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবির হোসেন জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে সবুজবাগের মায়াকানন এলাকার ২৯ নম্বর বাসার একটি কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এসআই আবির বলেন, ‘তার ভাই ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেক দিন ধরে রাজীব চাকরি খুঁজছিলেন। চাকরি না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। হতাশা থেকে নিজ কক্ষে গলায় ফাঁস নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।’ রাজীবের ভাই রাজেশ চক্রবর্তী বলেন, ‘আমার ভাই পড়ালেখা শেষ করে দীর্ঘদিন ধরে টিউশনি করিয়ে সংসার চালাচ্ছেন। পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করছিলেন।

 

তার সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। চাকরি না পাওয়ায় হতাশ ছিলেন।’ তিনি বলেন, ‘শুক্রবার রাতে টিউশনি থেকে বাসায় ফিরে কথাবার্তা না বলেই নিজ কক্ষে চলে যান। কিছুক্ষণ পরে দরজার পাশে গিয়ে তাকে রাতের খাবারের জন্য ডাকাডাকি করলেও দরজা খুলছিলেন না। দরজার ফাঁকা দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। আমরা সবুজবাগ থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell