বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪৭
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

জন্মদিন উপলক্ষে – প্রায় দুই বছর পরে দেশে ফিরছেন চিত্রনায়িকা শাবনূর।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৬, ২০২১, ১১:৫৩ অপরাহ্ণ
  • ২৯২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। করোনার কারণে প্রায় দুই বছর ধরে দেশে আসতে পারেননি চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়া রয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। আর এ বছর এই বিশেষ দিনটি দেশেই কাটাবেন তিনি। সে জন্য ডিসেম্বরের শুরুতে শাবনূর দেশে ফিরছেন বলে জানা গেছে। শাবনূরের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ফিটনেস ফিরিয়ে আনতে নিয়মিত জিমে ঘাম ঝরাচ্ছেন শাবনূর।

 

প্রস্তুত হচ্ছেন অভিনয়ে ফেরার। তিনি দেশে ফিরেই সিনেমায় অভিনয় করা এবং পরিচালনা বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে পারেন। সবশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গিয়েছিল শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় উপস্থিত হননি দর্শকপ্রিয় এ তারকা। সিনেমা থেকে সাময়িক দূরত্ব তৈরি হলেও এ অভিনেত্রীর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। ভক্তদের কাছাকাছি থাকতে সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন শাবনূর। এক সময়ের দাপুটে নায়িকা নিয়মিত আপডেট জানাতে ‘শাবনূর’ নামে একটি ইউটিউব চ্যানেলও চালু করেছেন। এছাড়া ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমেও সক্রিয় তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell