বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৪
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

ভৈরব উপজেলায় ২৭ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতাকে আটক ২।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৭, ২০২১, ৮:১০ অপরাহ্ণ
  • ২৭১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ভৈরব উপজেলায় ২৭ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতাকে আটক ২।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ২৭ কেজি গাঁজাসহ মো. মান্নান (২৮) ও রেজাউল করিম (২৬) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

রোববার (০৭ নভেম্বর) দুপুরে ভৈরব র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক মান্নান গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর এলাকার মো. লাবু মিয়ার ছেলে ও রেজাউল একই উপজেলার জোলারপাড়-নতুন বাজার এলাকার আবুল হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০৭ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার সিলেট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকারসহ মাদক বিক্রেতা মান্নান ও রেজাউলকে আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৭ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক বিক্রেতা মান্নান ও রেজাউল দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে স্বীকার করে।

র‍্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell