শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৪
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

বালু বোঝায় ট্রাক্টর ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রের মৃত্যু।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২১, ১২:০৭ পূর্বাহ্ণ
  • ৩২৪ ০৯ বার দেখা হয়েছে

 

নগর সংবাদ।।দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বালু বোঝায় ট্রাক্টর ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রের মৃত্যু, তিন জন আহত হয়েছে।

নিহত পিতা পুত্র নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম (৩৫) ও তার শিশু ছেলে কাওছার হোসেন (৮)।

শুক্রবার (১২ নভেম্বর) নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজীপুর গ্রামের পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

তিনি জানান, শুক্রবার বিকেলে আত্মীয় বাড়ি থেকে স্ব-পরিবার নিয়ে অটোবাইক যোগে নিজ বাড়ি বল্লভপুর গ্রামে আসতে থাকে। এমন সময় উপজেলার গাজীপুর নামক স্থানে পাকা রাস্তার বিপরীত দিক থেকে দ্রতবেগে আসা বালু বোঝায় একটি ট্রাক্টর সজোরে অটোবাইকটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনা স্থলে শিশু কাওছার মারা যায়। পরে স্থানীয়রা কবিরুল ইসলাম ও তার স্ত্রী, মেয়ে এবং নবজাতক শিশুকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিক্যাল নিয়ে যাওয়ার পথে কবিরুর ইসলামের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বালু বোঝায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। গাড়িচালক সহ অন্যান্যরা পালিয়ে যায়। মৃত কবিরুল ইসলামের বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell