বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৩
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত সাবেক সরকারি কর্মকর্তা আনোয়ার শহীদ ছুরিকাঘাতে নিহত-গ্রেফতার নেই।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২১, ১:২৭ পূর্বাহ্ণ
  • ২৭৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত সাবেক সরকারি কর্মকর্তা আনোয়ার শহীদ ছুরিকাঘাতে নিহত-গ্রেফতার নেই।। তিনি গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক কর্মকর্তা ছিলেন

শুক্রবার (১২ নভেম্বর) রাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদুজ্জামান জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর শ্যামলী হলিল্যান্ড এলাকায় আনোয়ার শহীদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় এক দুর্বৃত্ত। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সোরহওয়ার্দী  হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মৃত্যু হয় তার।

তিনি আরও জানান, আমরা আপাতত জানতে পেরেছি এক ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার সময় আশপাশে আরও কেউ ছিল কি না। এছাড়া কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ ধারণা করছে।
নিহত আনোয়ার শহীদের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। বর্তমানে মিরপুরের কল্যাণপুর এলাকায় থাকতেন।

নিহতের এক আত্মীয় জানান, আনোয়ার শহীদ অবিবাহিত ছিলেন। কল্যাণপুরে তার ছোট বোনের কাছে থাকতেন।

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গের একটি সূত্র জানিয়েছে, নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। পরে ময়নাতদন্ত সম্পন্ন শেষে স্বজনদের কাছে শুক্রবার সন্ধ্যায়  মরদেহ হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন ছিল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell