মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৪
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

সোমবার ৬ বিভাগে বৃষ্টি হতে পারে -আবহাওয়া অধিদপ্তর।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৪, ২০২১, ৯:৫২ অপরাহ্ণ
  • ৩০৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সোমবারও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বৃষ্টি না থাকলেও দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৪ নভেম্বর) প্রায় সারাদিনই ঢাকার আকাশ ছিল মেঘে ঢাকা। থেমে থেমে হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যদিও সকালের দিকে একবার মেঘের আড়াল থেকে খানিকের জন্য উঁকি দিয়েছিল সূর্য।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়, ২৬ মিলিমিটার। এ সময় ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ফরিদপুরের ৬, মাদারীপুরে ৩, গোপালগঞ্জে ১, নিকলীতে ১, শ্রীমঙ্গলে ১, রাজশাহীতে ১, ঈশ্বরদীতে ১৩, কুমারখালীতে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। কুমিল্লা, মোংলা ও খেপুপাড়ায় সামান্য বৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতে শীত অনুভূত হচ্ছে। তবে উত্তরাঞ্চলে শীত বাড়ছে।

রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি ছিল তেঁতুলিয়ায়, ঢাকায় ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, দক্ষিণ আন্দামান সাগর এবং কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্য আন্দামান সাগর এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি বলেন, ‘রোববার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।’

এ সময়ে দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানান রুহুল কুদ্দুছ।

আগামী দু’দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell