রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৬
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

সাংবাদিক সোহেল রানার নামে ফেসবুকে অপপ্রচার ৮ জনের বিরুদ্ধে মামলা।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৫, ২০২১, ১:৪৪ পূর্বাহ্ণ
  • ২৯৬ ০৯ বার দেখা হয়েছে

সাংবাদিক সোহেল রানার নামে ফেসবুকে অপপ্রচার ৮ জনের বিরুদ্ধে মামলা।

নগর সংবাদ,, নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে সাংবাদিক ও সফল উদ্যোক্তা মোঃ সোহেল রানা মুন্সীর বিরুদ্ধে মানহানিকর বিভ্রান্তি সৃষ্টিকারী অপপ্রচারসহ কাল্পনিক ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে সামাজিক ভাবমূর্তি নষ্টের জন্য ফেসবুকে পোস্ট দেয়ায় বরিশালের সাইবার ট্রাইবুনালে আওয়ামীলীগ নেতা আবুল হোসেন খলিফা ও জিয়াউল হক আকনসহ ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

মামলা নং-৪৯/২০২১ । ১৪ নভেম্বর ২০২১ তারিখ রবিবার সাংবাদিক ও উদ্যোক্তা মোঃ সোহেল রানা মুন্সী বরিশালের সাইবার ট্রাইবুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, জিয়াউল হক আকন, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন, গাজী মশিউর রহমান নান্নু, রিয়াজুল ইসলাম রিয়াজ, গাজী আসাদুজ্জামান রাকিব, ইয়াছিন হাওলাদার ও খান মোঃ মেহেদী। মামলায় উল্লেখ করা হয় আসামীরা এক দলীয় ও অসৎ প্রকৃতির লোক।

ফেসবুকে নিজের নামে ও ফেক আইডি খুলে বিভিন্ন লোকের নামে ভিত্তিহীন ও বানোয়াট কথা লিখে পোস্ট দিয়ে তাদের সন্মানহানি করা আসামীদের নেশা ও পেশা। ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আসামীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারা মামলা আমলে নিয়ে বাকেরগঞ্জ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে মামলার বাদী মোঃ সোহেল রানা মুন্সী বলেন, তিনি একজন সাংবাদিক ও সফল উদ্যোক্তা। তার বিরুদ্ধে কাল্পনিক মনগড়া, অসত্য ও বানোয়াট তথ্য দিয়ে আসামীরা তাদের ফেসবুক আইডিতে মনগড়া লেখা পোস্ট করেছে, যাতে তিনি মর্মাহত। তিনি আরও বলেন, মামলা দায়েরের আগে থেকেই আসামীরা ফেসবুকে অপপ্রচার করাসহ তাকে হত্যা চেষ্টার পরিকল্পনা করে চলেছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এ ব্যাপারে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell