মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪১
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে বহুমাত্রিক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছি-প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৫, ২০২১, ১:৫৪ পূর্বাহ্ণ
  • ২৯৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে বহুমাত্রিক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছি-প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণ, পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন, মেট্রো রেল প্রকল্প, একাধিক চারলেন সড়ক নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, পাতাল রেল নির্মাণের প্রকল্প গ্রহণ, শতাধিক অর্থনৈতিক জোন স্থাপনসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশ। বিশ্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য অগ্রযাত্রার মহাসড়কে। এসব প্রকল্প বাস্তবায়নে আইডিইবির সদস্য প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সোমবার (৮ নভেম্বর) ‘গণপ্রকৌশল দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে একথা বলেন তিনি।

তিনি বলেন, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ড. কুদরত এ খুদা শিক্ষা কমিশনকে জাতীয় শিক্ষা দর্শনের রূপরেখার পরামর্শ দিয়ে বলেছিলেন, ‘বৃটিশ উপনিবেশিক শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষার জন্য শিক্ষা নয় বা কেরানি সৃষ্টি বা আজ্ঞাবহ সৃষ্টির জন্য নয়। আমি চাই আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা ব্যবস্থা’। আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে কারিগরি শিক্ষাকে মূল স্রোতধারায় নিয়ে আসার উদ্দেশ্যে এ শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ৫০ ভাগে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। দেশে নতুন নতুন পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে বহুমাত্রিক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হবো, ইনশাল্লাহ। আমি ‘গণপ্রকৌশল দিবস ২০২১’ এবং আইডিইবির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell