মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫৫
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিককে বুকে কেঁচি মেরে হত্যা।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৬, ২০২১, ১০:১২ অপরাহ্ণ
  • ৬৩২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ এক শ্রমিক লিমন (২৪) নামের আরেক শ্রমিককে বুকে কেঁচি মেরে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত (১৫ নভেম্বর) সোমবার রাতে  নিহত শ্রমিক লিমনের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে, সোমবার ভোরে উপজেলার ভুলতা এ ওয়ান পোলার লিমিটেড কারখানায় ঘটে এ হত্যাকান্ডের ঘটনা। নিহত লিমন যশোর জেলার অভয়নগড় থানার হিদিয়াবড়পুকুর এলাকার মৃত সামাদ শেখের ছেলে।

মামলার বাদী ও নিহত লিমনের স্ত্রী পপি খাতুন জানান, গত দুই বছর আগে লিমনের সঙ্গে পপি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী লিমনের বাড়ি যশোর জেলার অভয়নগড় থানার হিদিয়াবড়পুকুরে পপি খাতুন থাকতেন। লিমন বর্তমানে গোলাকান্দাইল নতুন বাজার এলাকার নজরুল ইসলামের বাড়িতে বসবাস করে ভুলতা এ ওয়ান পোলার লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো। গত ১৪ নভেম্বর পপি খাতুন গোলাকান্দাইল নতুন বাজার ভাড়া বাড়িতে বেড়াতে আসেন। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের মাধ্যমে জানতে পারেন গত (১৫ নভেম্বর) সোমবার ভোর সোয়া ৬টার দিকে এ ওয়ান পোলার লিমিটেডে কারখানার ৬ষ্ঠ তলায় তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে অপর শ্রমিক আমিনুল ইসলাম হাতে থাকা ধারালো কেঁচি দিয়ে লিমনের বুকের মাঝে আঘাত করে। এতে করে লিমন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে লিমনকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আমিনুল ইসলাম কিশোরগঞ্জ জেলার সদর থানার গালিমগাজি এলাকার দ্বীন ইসলামের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আমিনুল ইসলাম পলাতক রয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell