বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০০
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

রূপগঞ্জ কারখানা থেকে দেশীয় অস্ত্র,ককটেলসহ ৩ জনকে আটক।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৮, ২০২১, ৮:৩৯ অপরাহ্ণ
  • ৬২২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। রূপগঞ্জ উপজেলায় কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির পোশাক তৈরি কারখানা থেকে দেশীয় অস্ত্র, তাজা ককটেলসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটকরা হলো- গোলাম রসুল কলির গাড়ি চালক ও কেরাব এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন, চরপাড়া এলাকার আফজাল হোসেন ও লোহা শাহীন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে গোয়েন্দা পুলিশের বিশেষ দল ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ককটেলসহ ওই ৩ জনকে আটক করে। আটককৃতরা কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির ব্যবসা নিয়ন্ত্রণকারী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত।
জানাগেছে, গত ২ বছর ধরে কাঞ্চন পৌর এলাকায় বালু ভরাট কাজে ব্যবহƒত ৩৭টি ড্রেজার মালিকের কাছ থেকে ৫ লাখ টাকা করে মাসোহারা আদায় করছে স্থাণীয় চাঁদাবাজরা। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কাঞ্চন পৌর এলাকায় একাধিকবার হামলা, ভাংচুর, লুটপাট ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ হামলার শিকার হচ্ছেন। ওই বাহিনীর কাছে কাঞ্চন পৌরবাসী জিম্মি হয়ে পড়েছে। এদের রুখতে গোয়েন্দা পুলিশের বিশেষ দল ও থানা পুলিশ কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় গোলাম রসুল কলির পোশাক তৈরি কারখানা থেকে দেশীয় অস্ত্র, তাজা ককটেলসহ ওই ৩জনকে আটক করে।
এ ব্যাপারে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি জানান, প্রতিপক্ষের লোকজন রাজনৈতিক ভাবে ঘায়েল করার জন্য পুলিশ দিয়ে আমার লোকজনকে আটক করে হয়রানির চেষ্টা করছেন। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে চরপাড়া এলাকা থেকে ২টি টেটা ও ২টি ককটেল উদ্ধার করেছে। এ সময় পুলিশ ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell