মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০৯
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

২০২২ সালের পরীক্ষা এসএসসি ও এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস – শিক্ষামন্ত্রী।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৮, ২০২১, ৯:৪৫ অপরাহ্ণ
  • ৩২৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। ২০২২ সালের এসএসএসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এইচএসসি পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

করোনা মহামারির কারণে এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হচ্ছে। একই কারণে গত বছর এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির নম্বর গড় করে ফল দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ২০২২ সালের যে পরীক্ষা, সেটিও আমরা বলেছি সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সেই সিলেবাসও তাদের (শিক্ষার্থী) দিয়ে দেওয়া হয়েছে। কারণ তারাও তো এ বছর সরাসরি শ্রেণিকক্ষে বেশিরভাগ সময়ই ক্লাস করতে পারেনি।

তিনি বলেন, এখন সামনে যেটুকু সময় আছে, সে সময়ে ফেব্রুয়ারি (এসএসসি) ও এপ্রিলে (এইচএসসি) পরীক্ষা নেওয়ার সুযোগ কিছুটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে।

শিক্ষামন্ত্রী বলেন, কতটা পেছাবে এটা এ মুহূর্তে বলা খুব জটিল। কারণ সারাবিশ্বে করোনা আবার বাড়ছে। আমাদের এখানে পরপর দু’বছরই কিন্তু মার্চ মাসের দিকেই করোনা বেড়েছিল। আগামী মার্চ-এপ্রিলে কী অবস্থা হবে সেটি আমরা বলতে পারছি না। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়েই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করবো। সেটিও সংক্ষিপ্ত সিলেবাসেই হবে।

২০২২ সালে সব বিষয়ে পরীক্ষা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কতদিন আমরা তাদের ক্লাস করাতে পারবো, সেটির ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell