বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৮
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পিতার আদালতে মামলা।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৯, ২০২১, ৮:২৩ অপরাহ্ণ
  • ৪৯৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সিদ্ধিরগঞ্জে জালকুড়ি দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধা তার ছেলে আল আমিন (৩৬) ও ছেলের বউ রোকসানা আক্তার লিলি (৩০) দ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আসামীদের গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নূরে আলম সিদ্দিকী।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আল আমিন ও তার স্ত্রী মিলে সম্পত্তির জন্য পিতা মোহাম্মদ আলীসহ মা ও বোনকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে। তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনও করে আল আমিন।

 

এছাড়া সে একজন মাদক সেবনকারী। মাদক ব্যবসায়ীদের সাথে তার চলাফেরা ও আড্ডা। অন্যান্য সময়ের মত গত ৫ নভেম্বর সকালে পিতা, মা ও বোনকে মারধর করে আল আমিন।

আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। পরে অসহ্য হয়ে মুক্তিযোদ্ধা পিতা মোহাম্মদ আলী আদালতে মামলা (নং ১০৬৯/২১) দায়ের করেন। এর আগেও ছেলে ও ছেলেও বউয়ের বিরুদ্ধে গত বছরের ২৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় জিডি (নং ১০৭৬) করেছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

আল আমিনের বোন মৌসুমী আফরিন জানান, পুলিশ তার ভাইকে গ্রেফতারের পর শুক্রবার জামিনে এসে আগের মতই অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে এবং প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমরা পূণরায় থানায় এসেছি বিষয়টি পুলিশকে অবগত করার জন্য।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, আল আমিন নিয়মিত মাদক সেবনকারী। সে প্রায়ই তার বাবা, মা ও বোনকে ঘরে মারধর করে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঘর থেকে তার বাবা, মা ও বোনকে বের করে দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছে।

 

আর এসব কিছুই আল আমিন তার স্ত্রী রোকসানা আক্তার লিলির ইন্ধনে করছে। তার স্ত্রীও একজন খারাপ প্রকৃতির মানুষ। এছাড়া আল আমিনের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell