বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৯
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

বারী সিদ্দিকী স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৭, ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ
  • ২৫৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ছোটবেলাতেই হাতে তুলে নিয়েছিলেন বাঁশের বাঁশি। সেই সুর থেকেই লোকগানে খুঁজেছিলেন প্রাণের আশ্রয়।

তার হৃদয়স্পর্শী বাঁশির সুর আজও দোলা দিয়ে যায় যে কাউকে। গানের মাঝেই যিনি বলেছেন মানুষের কথা, ভালোবাসার কথা। তিনি বারী সিদ্দিকী।

২০১৭ সালের ২৪ নভেম্বর না ফেরার দেশে চলে যান লোকজ ও আধ্যাত্মিক ঘরানার গানের এই শিল্পী। প্রয়াত এই কিংবদন্তির স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে ‘বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ’। রোববার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ কচিকাঁচার মেলা মিলনায়তনে হবে এই আয়োজন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অনুষ্ঠানে থাকবে মাটি ও মানুষের শিল্পী, সুরের জাদুকর ও প্রখ্যাত এই বংশী বাদকের স্মরণে স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা ও আলোচনা।

উক্ত অনুষ্ঠানে বারী সিদ্দিকীর স্মরণে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন আশরাফ উদাস, শাহনাজ বেলী, ফকির শাহাবুদ্দিন, নকুল কুমার বিশ্বাস, আলম আরা মিনু, নাসরিন আক্তার বিউটি, গামছা পলাশ, পথিক হাসান, নোলক বাবু, বিন্দু কনা, এম এম শফি, সুমি মির্জা, চৈতি রহমান, কামরুজ্জামান রাব্বী, তামান্না হক, জুয়েল সরকার, প্রিন্স আলমগীরের মতো জনপ্রিয় শিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পপতি ও সংগীতানুরাগী ফিরোজ হায়দার খান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন গীতিকার হাসান মতিউর রহমান, মোঃ লিটন মিয়া, পল্লী মালেক, গীতিকার আশরাফ ফারুক, গীতিকার মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ সেলিম রেজা, প্রফেসর জে আলী, মোঃ জাফর আলী খান, নজরুল ইসলাম চৌধুরী, আক্তারুজ্জামান বাবুল, কাজী আঃ সালাম, মীর গোলাম ফারুক প্রমুখ ।

আয়োজনে সভাপতিত্ব করবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা অভিনেতা ডি এ তায়েব। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন এ আর খান আখিঁর। উপস্থিত অতিথিরা বারী সিদ্দিকী সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা করবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell