শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৭
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

কলমাকান্দায় ইউপি নির্বাচন অনুষ্টিত।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৯, ২০২১, ১:৩১ পূর্বাহ্ণ
  • ৩০৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ,, আশিকুর রহমান,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার কলমাকান্দায় অনুষ্টিত হয়েছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন। তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘঠলেও আজ শান্তিপুর্ন ভাবেই অনুষ্টিত হয়েছে ভোট গ্রহন। আজ রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। খারনৈ ইউনিয়ন এর বামনগাও মিশনারী স্কুল কেন্দ্রে ভোট স্থগিতের কারনে উক্ত ইউনিয়ন এর ফলাফল স্থগিত করা হয়েছে। উক্ত কেন্দ্রের ভোট গ্রহন স্থগিতের তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মোঃ আব্দুল আহাদ খান। স্থানীয় সুত্রে থেকে জানা যায়, কলমাকান্দার ৭ টি ইউনিয়নে যারা নির্বাচিত হলেন তারা হলেন, রংছাতি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আনিসুর রহমান ( বাবুল পাঠান) আনারস প্রতীকে,কলমাকান্দা সদর ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ আব্দুল আলী বিশ্বাস (ঘোড়া প্রতীকে), বড়খাপন ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম ( ঘোড়া প্রতীকে),পোগলা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মোঃ মোজাম্মেল হক ( নৌকা প্রতীকে) কৈলাঠি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মোঃ জয়নাল আবেদীন ( নৌকা প্রতীকে) লেংগুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ সাইদুর ভুঁইয়া ( আনারস প্রতীকে) নাজিরপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মোঃ আব্দুল আলী (নৌকা প্রতীকে)। অন্যদিকে স্থগিত বামনগাও মিশনারি স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, ভোট গ্রহন চলাকালে দুপুরের দিকে নৌকার মনোনীত প্রার্থী এবি এম সিদ্দিক মন্ডল সহ তার সমর্থকররা এজেন্ট দের মারধর করে সকল এজেন্ট দের বের করে দিয়ে তারা নিজেরা ব্যালট পেপার চিনিয়ে নিয়ে নিজেরাই সীল দেওয়া শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাকা গুলি বর্ষন করে। কলমাকান্দা উপজেলায় ৮ টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা দুই লক্ষ্য সাত হাজার একশত তিপ্পান্ন জন। এদের মধ্যে পুরুষ এক লক্ষ ছয় হাজার একশত তিরাশি জন,মহিলা এক লক্ষ নয়শত ছয়ষট্বি জন ও হিজরা ভোটার রয়েছেন ছয়জন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell