সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

রাজধানীতে ভুয়া পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩, ২০২১, ৮:৪৯ অপরাহ্ণ
  • ৩৩৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর শাহ আলী এলাকা থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা পুলিশ। তবে ওই ব্যক্তির পরিচয় ভুয়া বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তির নাম হাসান সিকদার। এসময় তার কাছ থেকে পুলিশ পরিচয়দানকারী একটি পরিচয়পত্র জব্দ করা হয়।

ওসি আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, গ্রেফতার হাসান সিকদার মাসিক পঞ্চাশ হাজার টাকা চুক্তিতে এক ব্যক্তির কাছ থেকে একটি প্রাইভেটকার ভাড়া নেন। তবে ভাড়া না দেওয়ায় ওই ব্যক্তি তাকে চার মাসের বকেয়া গাড়িভাড়া পরিশোধ করতে বলেন। এরপর গ্রেফতার ব্যক্তি নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দেন ও পুলিশের আইডি কার্ড প্রদর্শন করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে শাহ আলী থানা এলাকায় ঢাকা কমার্স কলেজের বিজ্ঞান ভবনের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান সিকদারের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা হয়েছে বলেও জানানওসি আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell