রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৬
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

মাটিরাঙ্গায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর পা শরীর থেকে বিচ্ছিন্ন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৬, ২০২১, ৮:৪৯ অপরাহ্ণ
  • ২৪৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কাভার্ডভ্যানের চাপায় ওহাব আলী ওরফে বাদশা মিস্ত্রি (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পা বিচ্ছিন্ন হওয়া ওহাব আলী নোয়াখালী সদর উপজেলা পশ্চিমচর মদুয়া এলাকার নসির আহাম্মদের ছেলে। তিনি খাগড়াছড়ির ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম অ্যান্ড ব্রাদার্সে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন ওহাব আলী। খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের নতুনপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এসময় তার শরীর থেকে একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুছড়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওহাব আলীকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল করেজ হাসপাতালে পাঠানো হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে আনার প্রক্রিয়া চলছে। চালক পলাতক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell