সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৯
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

চট্টগ্রামে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৬, ২০২১, ৯:৩৭ অপরাহ্ণ
  • ২০১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। আদালতে নেওয়ার পথে চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালিয়ে আত্মগোপনে থাকা মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও টেকনাফ থানার যৌথ টিম তাকে কক্সবাজারের টেকনাফ থেকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়।

টেকনাফ থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম জানান, পালিয়ে যাওয়া আসামির বাড়ি টেকনাফে। সেখানে পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এর আগে পুলিশ হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং চট্টগ্রাম কোতোয়ালি থানার কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামের কোতোয়ালি থানার কদমতলী মোড়ের ফরিদের চায়ের দোকান থেকে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ আবুল কালামকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান বাদী হয়ে মামলা করেন। আসামি আবুল কালামসহ বেশ কয়েকজনকে আদালতে আনা হয়। আদালতে আসামির নাম-ঠিকানা মেলানোর সময় আবুল কালামকে পাওয়া যায়নি। থানা থেকে আদালতে নেওয়ার কোনো এক সময় আবুল কালাম পালিয়ে যান।

এ ঘটনার পর পুলিশের দুই কনস্টেবল শাহাদাত ও নজরুল এবং দায়িত্বরত উপ-পরিদর্শককে বরখাস্ত করা হয়। এ ঘটনায় এডিসির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি প্রাথমিক তদন্তের ভিত্তিতে কর্তব্যে অবহেলার দায়ে তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell