সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৭
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়ন মহিলা ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের অনিকা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৯, ২০২১, ১:৩১ পূর্বাহ্ণ
  • ৩৩৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়ন মহিলা ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের অনিকা

নারায়ণগঞ্জ: চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের অনিকা রানী। প্রতীক বরাদ্দের সময় নিজস্ব ঘোড়ায় চড়ে মঙ্গলবার তিনি নির্বাচন অফিসে এসে প্রতীক নিয়ে আসেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে তার প্রার্থীতা নিয়ে সর্বমহলে গুঞ্জন শুরু হয়। দিনভর গুঞ্জনের মূল কেন্দ্র বিন্দুতে ছিল তৃতীয় লিঙ্গের অনিকা রানী কিভাবে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হয়। জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার সাতভাইয়া পাড়া গ্রামের মৃত মো. সাইজুদ্দিনের ৮ ছেলে মেয়ের মধ্যে অনিকা রানী ওরফে সাহাবুদ্দিন সপ্তম। অনিকা রানী পেশায় একজন মাছ বিক্রেতা। গত ইউপি নির্বাচনে অনিকা প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন। তবে এবারের নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে অনিকার হেলিকপ্টার প্রতীকে প্রতিদ্বন্দ্বীতার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছেন উর্মি আক্তার, পারভিন আক্তার ও মোমেলা আক্তার। এব্যাপারে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী অনিকার দাবী, তৃতীয় লিঙ্গের এরাও মানুষ। আমাদেরও নেতৃত্ব দেয়ার অধিকার রয়েছে। ইতিমধ্যে তৃতীয় লিঙ্গের একজন প্রতিদ্বন্দ্বীতা করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, তৃতীয় লিঙ্গের এরাও মানুষ। তাদের অধিকার রক্ষায় সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে একটি সফলতা আমরা দেখতে পেয়েছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell