শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১০
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

স্বামীর সঙ্গে রাগ করে দেড় বছরের শিশুসন্তানসহ চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৯, ২০২১, ৯:৫০ অপরাহ্ণ
  • ২৪২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর সঙ্গে রাগ করে দেড় বছরের শিশুসন্তানসহ চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নে ভানুয়াবহ এলাকায় এ ঘটনা ঘটে।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব খান সন্ধ্যা ৭টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী স্বপ্না রানী ও তার দেড় বছরের শিশুসন্তান শিয়ান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুশান্ত সরকারের সঙ্গে তার স্ত্রী স্বপ্না রানী সরকারের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে স্বপ্না রানী স্বামীর সঙ্গে রাগ করে দেড় বছরের শিশুসন্তান শিয়ানকে নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল সাড়ে ৪টার দিকে উত্তর ভানুয়াবহ এলাকায় ব্রিজের ওপর শিশুসন্তানসহ ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন। পরে স্বজনরা এসে মরদেহ নিয়ে যান।

এ বিষয়ে মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুলের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell