শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৭
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

এবার চাচা-ভাতিজি নির্বাচন করবো- তৈমুর আলম খন্দকারকে আইভী

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৭, ২০২১, ৮:৪১ অপরাহ্ণ
  • ৩১৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে নির্বাচনের মাঠে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, আমি তৈমুর আলম খন্দকার কাকাকে স্বাগত জানাই। আগামী ১৬ জানুয়ারী আপনার সঙ্গে আমি নির্বাচন করবো। চাচা-ভাতিজি নির্বাচন করবো। এটা হবে চাচা-ভাতিজীর নির্বাচন। মানুষ যাকে চয়েজ করে তিনিই নির্বাচিত হবেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তৈমুরকে উদ্দেশ্য করে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি বলবো আপনি আলী আহমদ চুনকার শিষ্য ছিলেন। আমি সবসময় সত্যের পক্ষে আছি, সত্য বলি, আপনিও সত্য কথা বলবেন। মিথ্যা অভিযোগ দেবেন না। রাসেল পার্ক, বাবুরাইল খাল কোথাও টাকা বাড়ানো হয়নি। অন্যের কথা শুনে কথা বলবেন না।

তিনি বলেন, কেউ কেউ বলেছে বাবুরাইল খাল করে আমি জনদুর্ভোগ সৃষ্টি করেছি। আপনারা দেখেন এবং বলেন। এখানে কতগুলো বস্তি ছিল। এখানে কত অসামাজিক কাজ হতো। আজ এখানে রাসেল পার্ক হয়েছে। এখানকার পানি ও পরিবেশ এখন মনোরম-সুন্দর। আমি কখনো মিথ্যা বলি না, ফাঁসির মঞ্চে গিয়েও মিথ্যা বলবো না।

আইভী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। কিন্তু আমি আপনাদের আইভী। আমি আপনাদের কন্যা, আপনাদের মেয়ে। আমার বাবাও আপনাদের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। আমি আপনাদের চুনকার মেয়ে আইভী। আমি কোনো ভুল করলে ক্ষমা করবেন। আমাকে আরেকবার ভোট দেবেন। আমাকে আরেকবার সেবা করার সুযোগ দেবেন। আপনারা নৌকাকে ভোট দেবেন, আপনাদের আইভীকে ভোট দেবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell