শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৫
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

এইচএসসি পরীক্ষার সিলেবাসে ৭০ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করার দাবিতে মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৮, ২০২১, ৮:২৪ অপরাহ্ণ
  • ২৯৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।২০২২ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাসে ৭০ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, চৌমুহনী সরকারি এসএ কলেজ, কবিরহাট সরকারি কলেজ, ন্যাশনাল মডেল কলেজ, মাইজদী পাবলিক কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কয়েকজন অভিভাবক কর্মসূচিতে যোগ দেন।

মানববন্ধনে বক্তব্য দেন অভিভাবক ফখরুল ইসলাম, পরীক্ষার্থী কামরুল হাসান, তারেক আহমেদ, মো. ফাহাদ হোসেন, শান্তা আক্তার, রমিজ ফরাজী প্রমুখ।

এর আগে কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বেলা ১১টায় শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন।

এসময় বক্তারা বলেন, আগের ব্যাচের (২০২১ সালের) এইচএসসি পরীক্ষার্থীরা সরাসরি ক্লাস করে মাত্র তিনটি বিষয়ের পরীক্ষা দিয়েছেন। কিন্তু এবার (২০২১) মাত্র ছয় মাস ক্লাস করে কেন ৭০ শতাংশ সিলেবাসে পরীক্ষা দিতে হবে? এ বৈষম্যের নিন্দা জানিয়ে বক্তারা বলেন, দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রায় আধা ঘণ্টার মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell