শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১২
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

সোমবার হালকা শৈত্য প্রবাহের দেখা দিতে পারে।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৮, ২০২১, ৮:৫৬ অপরাহ্ণ
  • ২৬০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চলছে পৌষ মাসের তৃতীয় দিন। ফলে বাড়ছে শীতের অনুভূতিও।

আর আসি আসি করছে শৈত্য প্রবাহ। চলতি মাসের শেষার্ধে দু’টি শৈত্য প্রবাহের আভাস আগেই দিয়েছে আবহাওয়া অফিস। যার একটি হবে হালকা (৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস), অন্যটি মাঝারি (৬ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ।

 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দুই দিনে তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। এক্ষেত্রে সোমবার (২০ ডিসেম্বর) একটি অল্প সময়ের হালকা শৈত্য প্রবাহের দেখা দিতে পারে। যেটা স্থায়ী হবে একদিন বা দু’দিন।

আবহাওয়া অফিস শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এই অবস্থায় রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপবির্তত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পতে পারে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১০ কিলোমিটার।

সোমবার (২০ ডিসেম্বর) নাগাদ দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। আর বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ‘আগামী দু’-একদিন পরে শর্ট রেঞ্জের, দুই দিনের বা একদিনের একটি শৈত্য প্রবাহ হতে পারে। সেটি কিন্তু ঢাকায় বা দেশের অন্যান্য স্থানে নয়, কেবল উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে’।

কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকে তো ১৮ ডিসেম্বর, এরপর ১৯ ডিসেম্বর; ২০ ডিসেম্বর, ২১ ডিসেম্বরের দিকে হতে পারে। এখনো পরিষ্কার বলা যাচ্ছে না। হলে পরেও উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে হবে। এটা মাইল্ড (মৃদু) হবে। অর্থাৎ তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, এর নিচের নামবে না।

শনিবার (১৮ ডিসেম্বর) দেশে সর্ননিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell