শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩০
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

পারিবারিক কলহের জেরে স্ত্রীর চুল কেটে নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৯, ২০২১, ৮:১৬ অপরাহ্ণ
  • ২২৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (১৯ ডিসেম্বর) ওই গৃহবধূকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই নারীর চুল ও ভ্রু কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে।

ভুক্তভোগী নারীর মা জানান, ২০০৬ সালে শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মেহেদি হাসান সুজনের সঙ্গে তার মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। তবে গার্মেন্টসে চাকরির সূত্রে স্বামীর সঙ্গে তার মেয়েও গাজীপুরে থাকত। তাদের দুটি কন্যাসন্তানও আছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে সুজন তার মেয়েকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত।

নির্যাতিতার মা আরও জানান, ১৩ ডিসেম্বর সুজন তার মেয়ের চুল ও ভ্রু কেটে দেয়। এরপর মারধর করতে থাকে। বিষয়টি ১৮ ডিসেম্বর জানাজানি হয়। পরে অসুস্থ মেয়েকে রোববার সকালে শাহজাদপুর থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা করবো।

এ বিষয়ে জানতে ভুক্তভোগী নারী স্বামী সুজনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে ঘটনাটি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, থানায় এখনও কেউ এ ব্যাপারে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell