মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

লালমনিরহাটে নির্বাচনে জালভোট দিতে গিয়ে মাদরাসা সুপার আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২১, ২০২১, ৯:৩১ অপরাহ্ণ
  • ২৩৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।স্থগিত হওয়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালভোট দিতে গিয়ে আ ন ম নুরুজ্জামান (৫০) নামে এক মাদরাসা সুপার আটক হয়েছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের দায়িত্বে থাকা হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন।

আটক সুপার আ ন ম নুরুজ্জামান কালীগঞ্জ উপজেলার মৃত সহিদুল্লাহর ছেলে। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি কেরামাতিয়া দাখিল মাদরাসার সুপার পদে কর্মরত রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় দফায় ইউপি নির্বাচনে কালীগঞ্জ উপজেলার চন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন। ওই পদে আবার ভোটের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এদিকে, বিকেল ৩টার দিকে নিজ কেন্দ্র উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন সুপার আ ন ম নুরুজ্জামান। এ সময় জালভোট দেওয়ায় তাকে আটক করেন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতীবান্ধা ইউএনও সামিউল আমিন। পরে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতীবান্ধা ইউএনও সামিউল আমিন বলেন, জালভোট দেওয়ায় আ ন ম নুরুজ্জামানকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell