সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২২
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

পঞ্চগড়ে গাছ কাটতে বাধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধাকে বেধরক মারধর করার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২১, ২০২১, ৯:৫২ অপরাহ্ণ
  • ২২৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গাছ কাটতে বাধা দেওয়ায় হামিদুল ইসলাম (৬৮) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহত হয়েছেন ওই মুক্তিযোদ্ধার ছোট ভাইসহ আরও দুজন।

বর্তমানে তারা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও একজনের হাত ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের মোমিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে একই এলাকার ময়র আলীর ছেলে মজিবর রহমান, সাহেবজোত গ্রামের আব্দুল রতন, মোমিনপাড়ার মৃত আব্দুর রশিদের (আকাটু) ছেলে মুরগি বিক্রেতা সাইফুল, তার ভাই সায়েদ, ময়ন আলীর ছেলে শহিদুল, সাহেবজোত এলাকার ময়ব আলীর ছেলে মজিরুল তাদের জমির গাছ কাটতে যায়। এসময় গাছ কাটতে দেখে তাদের বাধা দেওয়া হয়। এতে তারা না শুনলে থানায় অভিযোগ করা হয়।

এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের গাছ কাটতে নিষেধ করে চলে যায়। তারা পুনরায় গাছ কাটা শুরু করে। এর মাঝে বীর মুক্তিযোদ্ধা হামিদুলকে রাস্তার পাশে দেখতে পেয়ে তারা বেধরক মারধর করে। এসময় ছোট ভাই হারেস আলম ও মুক্তিযোদ্ধার ছেলে সুলতান মাহমুদ রুবেল বীর মুক্তিযোদ্ধা হামিদুলকে উদ্ধার করতে গেলে তারা নারী-পুরুষ মিলে ১০-১২ জন তাদের লাঠিসোটা দিয়ে বেধরক মারধর করে। এতে হারেস আলী ও রুবেল গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। একই সঙ্গে আমি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যকরী সদস্য। আমরা তো সেখানে মারামারি করতে যাইনি। আমাদের গাছ কাটতে গেলে তাদের বাধা দেই। এতে তারা আমাদের ওপর হামলা চালায়। আমার ছোট ভাই ও ছেলে আমাকে বাঁচাতে গেলে তারাও গুরুতর আহত হয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

হামিদুল ইসলামের আরেক ছোট ভাই মনিরুজ্জামান তুষার, মোছাদ্দেক হোসেন শিশির বলেন, কিভাবে একজন বীর মুক্তিযোদ্ধসহ তার পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা করা হলো। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, সকালে অভিযোগ পেয়ে গাছ কাটা বন্ধের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় নতুন কোনো অভিযোগ আসেনি। নতুন করে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell