সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২২
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

১১ তলা ভবনের উপর থেকে পড়া শাবলের আঘাতে নারীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২২, ২০২১, ৭:০৯ অপরাহ্ণ
  • ৩৪৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ শহরে নির্মাণাধীন ১১ তলা বিশিষ্ট একটি বহুতল ভবনের উপর থেকে পড়া শাবলের আঘাতে জাহানারা বেগম (৫৩) নামে এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ৩৭ নম্বর নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম সাবেক ফুটবলার জাকির হোসেনের স্ত্রী এবং এক সময়ের জনপ্রিয় ফুটবলার সম্রাট হোসেন এমিলির ফুপাতো বোন। তিনি শহরের খানপুরের কাজীপাড়া এলাকার বাসিন্দা ।

 

জানা গেছে, জাহানারা বেগমের নাতি শহরের মাউন্ট রয়েল একাডেমিতে পড়ে। নাতিকে সেখানে পৌঁছে দিয়ে খানপুরে নিজ বাসায় ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে। নিরাপত্তা বেষ্টনী না দিয়ে ভবনের নির্মাণ কাজ না করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসী বলেন, দুর্ঘটনার পর দীর্ঘ সময় ওই নারী রাস্তায় পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। পরে সকাল ১০ টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় খবর দেয়া হলে পুলিশ এসে ওই নারীকে রক্তাক্ত উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সুজন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell