মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪২
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৪, ২০২২, ৮:২৮ অপরাহ্ণ
  • ২০১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) ভোরে নরসিংদী সদর থানার ব্রাহ্মণপাড়া ও উত্তর নাগরিয়াকান্দি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো- নরসিংদী পৌর এলাকার কাউরিয়াপাড়া মহল্লার মো. হারুন মিয়ার ছেলে প্রিন্স আহমেদ (২২), মৃত হবিল মিয়ার ছেলে আসিফ মিয়া (২১) ও ব্রাহ্মণপাড়া (ঘোষপাড়া) এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে খায়রুল আহমেদ (২০)।

র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটকের জন্য র‌্যাবের একটি দল নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ সন্ত্রাসী হারুন ও খায়রুলকে আটক করা হয়।

অপরদিকে উত্তর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলভারসহ সন্ত্রাসী আসিফ মিয়াকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকরা এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তারা বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করতো। আটকের পর তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করা হয়েছে। এর আগেও তাদের নামে অস্ত্র মামলা রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell