মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৫, ২০২২, ৮:৩৪ অপরাহ্ণ
  • ২২৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে জেলা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে পিকআপভ্যানের ধাক্কায় একটি শিশু এবং রায়পুর উপজেলার রাখালিয়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হন।

নিহতরা হলেন- ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের রুহুল আমিনের ছেলে তাহসীন (৬)। সে ভবানীগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী। নিহত অন্যজন হলেন রায়পুরের দক্ষিণ রায়পুর গ্রামের আরিফ হোসেনের ছেলে ফারুক হোসেন (২৮) ।

জানা গেছে, বিদ্যালয়ে ভর্তি শেষে দুপুরের দিকে মায়ের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন তাহসীন। পথে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় এলে অটোরিকশা থেকে নামার সময় একটি পিকআপভ্যান শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাহসীনের।

এদিকে, দুপুরে ফারুক লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে রায়পুর দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে রায়পুরার রাখালিয়ার রবিদাসের পুল এলাকায় এলে ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস’ নামে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ে চলন্ত একটি ট্রাকের নিচে গিয়ে পড়ে ফারুক। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুরে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

পৃথক দুর্ঘটনায় নিহত দু’জনের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন ও রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া পৃথক দু’টি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell