শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৭
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

আমাদের কোনোভাবেই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই-শিক্ষামন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৬, ২০২২, ৮:৪২ অপরাহ্ণ
  • ৩৩৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের কোনোভাবেই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি এবং এটি চলছে। এটাকে আরও বেগবান করতে হবে।

তিনি আরও বলেন, যেভাবে টিকাদান কর্মসূচি চলছে তাতে খুব শিগগিরই যেসব শিক্ষার্থীর বয়স ১২ বছরের বেশি তাদের বেশিরভাগেরই টিকা দেওয়া হয়ে যাবে। যাদের এখনও (টিকা) দেওয়া হয়নি তাদের অনলাইনে ক্লাস চলতে থাকবে। তারা সে সুবিধাগুলো নেবে। তারা যতদ্রুত পারে সবাই টিকা নিয়ে ক্লাসে চলে আসবে। আমরা সেটাই চাই।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর বাহাদুরপুরে রোভার স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিভা অন্বেষণ ও আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোভার স্কাউটস অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ রোভার স্কাউটস অঞ্চলের সভাপতি ড. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান।

এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গিয়াস উদ্দিন মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, রোভার স্কাউট অঞ্চলের সহ-সভাপতি ও মুজিবশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এমএ বারী, রোভার অঞ্চলের সম্পাদক একেএম সেলিম চৌধুরী, রোভার কামরুল হোসেন ও নাজনূর নাবিলা প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell