রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫০
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

রাজধানীর মতিঝিলে অজ্ঞান পার্টির খপ্পরে টেকনোলজিস্টের ৩০ হাজার টাকা খোয়া

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৬, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ
  • ২৭০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর মতিঝিলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আশিকুর রহমান (৫৫) নামে এক মেডিকেল টেকনোলজিস্টের ৩০ হাজার টাকা খোয়া গেছে বলে জানিয়েছে পরিবার।

আশিকুর রহমান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভাইরোলজি বিভাগের সিনিয়র টেকনোলজিস্ট।

বৃহস্পতিবার (৬ জনুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে স্টোমাক ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

আশিকুর রহমানের ছেলে আদিব বলেন, আমার বাবা ঢামেক হাসপাতালের ভাইরোলজি বিভাগের সিনিয়র টেকনোলজিস্ট অফিস শেষে বাবা মতিঝিল থেকে ঢাকা পরিবহনের বাসে ওঠেন। এসময় তার পাশের সিটের এক যাত্রীর কাছে থেকে হালুয়া খেয়ে অচেতন হয়ে পড়েন। পরে তার কাছে থাকা ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ওই যাত্রী। পরে তার কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসি। স্টোমাক ওয়াশ করার পর তাকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মতিঝিল এলাকা থেকে অচেতন অবস্থায় মেডিকেল টেকনোলজিস্ট আশিকুর রহমানকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে নতুন ভবনে মেডিসিন বিভাগে ভর্তি দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell