রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৫
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৭, ২০২২, ৯:২২ অপরাহ্ণ
  • ৩৪৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর মগবাজারে একটি বাসায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে নৌরিন জাহান ঝিলিক (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

স্বজনরা জানান, তাদের বাড়ি ঢাকার নাবাবগঞ্জে। এক ভাই দুই বোনের মধ্যে মেঝ ছিল ঝিলিক। বাবা মৃত রাহাতুল্লাহ। মা মমতাজ বেগমের সঙ্গে থাকতো মগবাজারের গাবতলা এলাকার ১০তলা একটি বাসার ষষ্ঠ তলাতে। তেজগাঁওয়ে হলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তো ঝিলিক।

ঝিলিকের জমজ বোন নুসরাত জাহান জানান, সকালে ঘুম থেকে দেরি করে উঠায় মা ঝিলিককে সামান্য বকাঝকা করে। এরপর পড়তে বসতে বলে তিনি সাভারে এক আত্মীয়ের বাসায় চলে যান। তখন ভাই-বোনদের অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ঝিলিক। কিছুক্ষণ পর দেখতে পেয়ে স্বজনদের খবর দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell